নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:১৫ অক্টোবর ২০২৫ – বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু নলছিটিতে ভোটারদের সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। তিনি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণকারীদের ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
নান্নু বলেন, “ভোটাররা সন্ত্রাসী দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জনগণ আগামী নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের কেউ ভোট পাবে না। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিপ্লব ঘটানো জরুরি।”
সমাবেশে সভাপতিত্ব করেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল। বক্তৃতা দেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্না ও সদস্যসচিব সাইদুল কবির রানা।
এরপর নান্নু শহরের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগ চালান এবং তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতশত নেতাকর্মী তাঁর এ কর্মসূচিতে অংশ নেন।