• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সদর থানা বিএনপি নেতা মোল্লা ফরিদ আহমেদের আটকাদেশ তিন মাসের জন্য স্থগিত

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১৬৭ Time View
Update : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনা সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদের বিরুদ্ধে জারি করা আটকাদেশের বৈধতা নিয়ে করা রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট তিন মাসের জন্য আটকাদেশ স্থগিত করেছেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে চার সপ্তাহ সময় দিয়েছেন আদালত।

মোল্লা ফরিদ আহমেদ খুলনা সিটি কর্পোরেশনের ১নং স্যার ইকবাল রোডের বাসিন্দা। চলতি বছরের ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ এর স্বাক্ষরিত আদেশে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ৩(১) ধারায় তাকে ৬০ দিনের জন্য আটকাদেশ দেওয়া হয়।

এ আদেশের বিরুদ্ধে ফরিদ আহমেদ সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন (নং ১৫৮৪০/২০২৫) দায়ের করেন। রিটের শুনানি হয় গত ৬ অক্টোবর বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মাহমুদ হাসানের হাইকোর্ট বেঞ্চে।

আবেদনকারীর পক্ষে ছিলেন এডভোকেট মোঃ ওজি উল্লাহ ও তাসেব হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হক ও মন্টু আলম।

আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, কেন ফরিদ আহমেদের আটকাদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না। একই সঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে আটক বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category