• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খুলনার রূপসায় যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১৫১ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনার রূপসায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৮) নামে এক যুবককে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারি বিলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর লবণচরা থানার ডালমিল পুলিশ ফাঁড়ি এলাকার রোকন শেখের ছেলে সুমন শেখকে পূর্ব শত্রুতার জেরে রূপসার মাসুদ নামে এক ব্যক্তি ফোন করে ডেকে নিয়ে যায়। পরে মাসুদসহ অজ্ঞাতনামা ৩–৪ জন দুর্বৃত্ত পুটিমারি বিলে নিয়ে ধারালো চাপাতি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয় এক ভ্যানচালক সুমনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়েছে। আহত সুমন বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category