• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঐতিহাসিক ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন বিএনপির র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ১৬৯ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় রাজেন্দ্রপুর বাজার এলাকা থেকে শুরু হয়ে র‌্যালিটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা কৃষক দলের সভাপতি হাজী মোঃ জুয়েল মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাজী সেলিম মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল আহবায়ক কমিটির সদস্য মাহবুব হাসান কাজল এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন তেঘরিয়া ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

নেতারা বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এদিন সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমে জাতীয় সংহতির ভিত্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে নতুনভাবে দিকনির্দেশনা দেন। তাঁরা আরো বলেন, আজকের এই দিনে আমরা সেই মহান নেতার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার শপথ নিচ্ছি।

সমাবেশে বক্তারা বর্তমান সরকারের দমন-পীড়নের নিন্দা জানিয়ে অবিলম্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানান।

র‌্যালিতে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে তেঘরিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নব উদ্দীপনা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়। অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category