• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে ইসলামপুরে বিক্ষোভ মিছিল

চীফ রিপোর্টার আ.ন.ম.লুৎফুর রহমান / ৪০৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

আ.ন.ম.লুৎফুর রহমান: বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে সারাদেশের ন্যায়, জামালপুরের ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহোদর ছোট ভাই বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং ওরা ১১ জন শহীদ স্মৃতি পরিষদ ইসলামপুর এর সভাপতি শরিফুল ইসলাম খান ফারহাদ।

আজ ১৩ নভেম্বর দুপুরে ইসলামপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ইসলামপুর থানা মোড় বটতলা চত্বরে সমাবেশে করে। সমাবেশে সভাপতিত্ব করেন শরিফুল ইসলাম খান ফারহাদ।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ফারহাদ বলেন, আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। প্রিয় জন্মভূমিকে আমরা ভালোবাসি, তাই অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় আমরা শেষ পর্যন্ত লড়ে যাব।

তিনি সুলতান মাহমুদ বাবুকে উদ্দেশ্য করে বলেন, আপনি যদি চূড়ান্তভাবে মনোনয়ন পান তাহলে আমরা আপনার পাশে দাঁড়াবো। আর যদি আমরা মনোনয়ন পাই তাহলে আপনি আমাদের পাশে দাঁড়াবেন কিনা থানা মোড় বটতলা চত্বরে এসে বলেন। সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category