• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নির্বাচনের আগে-পরে ৮ দিন বিশেষ অভিযান, লটারির মাধ্যমে হবে প্রশাসনিক রদবদল স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা –মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক / ৪১২ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনের আগে ৫ দিন, নির্বাচনের দিন এবং পরে ৩ দিন—মোট ৮ দিন বিশেষ নিরাপত্তা অভিযান পরিচালনা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রশাসনের রদবদল লটারির মাধ্যমে করা হবে, এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে, রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, নির্বাচনী তফসিল ঘোষণার পর দেশের সব প্রশাসনিক পদে লটারির মাধ্যমে রদবদল করা হবে, যা নির্বাচনী প্রক্রিয়া নির্বিঘ্ন ও সুষ্ঠু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

এ বিষয়ে উপদেষ্টা আরো জানান, নির্বাচনের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। ৮ দিনব্যাপী বিশেষ নিরাপত্তা অভিযানে মোট ১০ লাখেরও বেশি নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে থাকবেন ১ লাখ সেনাসদস্য, ১ লাখ ৫০ হাজার পুলিশ সদস্য, ৩৫ হাজার বিজিবি সদস্য, ৫ হাজার নৌবাহিনীর সদস্য, ৪ হাজার কোস্ট গার্ড সদস্য, ৮ হাজার র‍্যাব সদস্য এবং ৫ লাখ ৫০ হাজার আনসার সদস্য।

এছাড়া, তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “জনগণ ও রাজনৈতিক দলগুলো ইতোমধ্যেই নির্বাচনমুখী হয়ে উঠেছে এবং অনেক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। আমরা বিশ্বাস করি, এবারের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”

এর আগে, পটুয়াখালী সফরকালে উপদেষ্টা পটুয়াখালী কোস্টগার্ড বেইজ ‘অগ্রযাত্রা’ এবং জেলা পুলিশ লাইনস পরিদর্শন করেন। পরে তিনি কুয়াকাটার উদ্দেশে রওনা দেন, যেখানে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও নৌপুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় তিনি জানান, নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশেষ নজরদারি থাকবে এবং দেশের প্রতিটি অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category