• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

খুলনার তেরখাদায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ: নারীসহ দুই জন গ্রেফতার

শেখ শাহরিয়ার খুলনা প্রতিনিধি / ১৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

শেখ শাহরিয়ার (খুলনা):খুলনার তেরখাদা থানায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে (২৫ নভেম্বর ২০২৫) মোকামপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন:

মোঃ নাজমুল মোল্যা (৫০) , মোসাঃ রহিমা বেগম (৫০)

পুলিশ জানায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৯ নভেম্বর খালা রহিমা বেগম তাকে নিয়ে নানার বাড়িতে যান। সেখানে অবস্থানকালে খালার সহযোগিতায় নাজমুল মোল্যা ২০ ও ২১ নভেম্বর দুই দিন ধরে ভিকটিমকে ধর্ষণ করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার পর ২৪ নভেম্বর তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর অধীনে একটি মামলা রুজু করা হয়। মামলা হওয়ার পরপরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে।

তেরখাদা থানা পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তদন্ত দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং ভিকটিমের জন্য আইনগত ও চিকিৎসাগত সহায়তার ব্যবস্থা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category