• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মোঃ ইফাজ খাঁ মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি / ২০৪ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

মো ইপাজ খাঁ মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মাদক ব্যবসা ও চোরাকারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি রোববার বিকেলে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক মো. জাকির হোসেন (৩৫) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার মাধবপুর প্রতিনিধি এবং মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি। জিডিতে তিনি উল্লেখ করেন, দক্ষিণ ধর্মঘর এলাকার নাসির আহমেদ খোকন (৩৮) তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের জেরে তাকে হুমকি দেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে সাংবাদিক জাকির হোসেনকে লেখালেখি বন্ধ করতে বলেন এবং প্রাণনাশের হুমকি দেন। একই দিন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার কয়েকজন সহযোগী নিয়ে সাংবাদিকের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে গালিগালাজ করেন এবং খুন-জখমের হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

সাংবাদিক জাকির হোসেন জানান, মাদক ব্যবসা ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশের কারণে তিনি দীর্ঘদিন ধরে চাপ ও হুমকির মুখে রয়েছেন। সর্বশেষ এই ঘটনায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর মোর্শেদ খান জানান, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category