• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর জালে ৩ মাদক ব্যবসায়ী, উদ্ধার ইয়াবা, গাঁজা ও কফ সিরাপ

কেরানীগঞ্জ প্রতিনিধি / ৩৪২ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ জনাব সফিকুল ইসলাম সুমন এর সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র দাস ও এসআই (নিরস্ত্র) ইয়াকুব আলী।

পুলিশ জানায়, গত ২ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ২৩টা থেকে ২৩টা ১৫ মিনিট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানাধীন এমারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিব (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বাড়ি পশ্চিম এমারগাঁও খালপাড় এলাকায়।

অপর এক অভিযানে ৩ জানুয়ারি ২০২৬ সকাল ৭টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ মামুন (৩৮) ও লিটন (৩৮) নামের আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা এবং ৪০ বোতল WINCEREX কফ সিরাপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মামুন বাগেরহাট জেলার চিতলমারী থানার বাসিন্দা হলেও বর্তমানে যাত্রাবাড়ী এলাকায় বসবাস করছিলেন। অপর আসামি লিটন ভোলা জেলার বোরহানউদ্দিন থানার বাসিন্দা, সেও যাত্রাবাড়ী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশের সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মামুনের বিরুদ্ধে বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকাসহ বিভিন্ন থানায় সড়ক দুর্ঘটনা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। অপরদিকে লিটনের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতির মামলাসহ মোট চারটি গুরুতর মামলা বিদ্যমান।

এ ঘটনায় গ্রেফতারকৃত মোঃ হাবিবের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় এবং মোঃ মামুন ও লিটনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে ধৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category