কবির আকন্দ,গাজীপুর-শ্রীপুর প্রতিনিধিঃ ২১ জানুয়ারি ২০২৬ তারিখ রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় গাজীপুরের শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসা প্রাঙ্গণে দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ এম এম বাহাউদ্দিন, সভাপতি বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেছীন ও সম্পাদক- দৈনিক ইনকিলাব।
বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডাক্তার মোঃ রফিকুল ইসলাম বাচ্চু সাহেব,সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-কেন্দ্রিয় কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,১নং যুগ্ম আহবায়ক-গাজীপুর জেলা বিএনপি ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, গাজীপুর-৩.
প্রধান আলোচক-অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমেদ মোমতাজী, মহাসচিব বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ও সভাপতি-শ্রীপুর ভাংনাহাটি রহমানিয়া কামিল স্নাতকোত্তর মাদ্রাসা।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মোতালিব সাহেব আহ্বায়ক-বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীপুর উপজেলা বিএনপি। জনাব আলহাজ্ব হুমায়ুন কবির সরকার, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্রীপুর পৌর শাখা।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা বশির আহমেদ মোমতাজী সভাপতি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন শ্রীপুর উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।