• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ডিবি পরিচয়ে অপহরণ-ডাকাতির প্রস্তুতি, কেরানীগঞ্জে ৫ জন আটক

কেরানীগঞ্জ প্রতিনিধি / ১৭১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

কেরানীগঞ্জ প্রতিনিধি: ভুয়া ডিবি পরিচয়ে অপহরণ ও ডাকাতির প্রস্তুতিকালে দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। অভিযানে একটি মাইক্রোবাসসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জাহিদুল ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) প্রদীপ চন্দ্র দাস।

পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ে চলাচলকারী পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ শাকিল (২৫),
২) মোঃ আশরাফুল ইসলাম (৩৮),
৩) নাহিদ হোসেন (২৫),
৪) মোঃ আলমগীর ইসলাম (৩৮),
৫) মোঃ সজল আলী (২৫)।
গ্রেপ্তারকৃত সকলের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বিভিন্ন এলাকায়।
গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়—
১টি মাইক্রোবাস
১টি প্লাস্টিকের পিস্তল
১টি শকার মেশিন
১টি হ্যান্ডকাফ
১টি স্টিলের লাঠি
১টি সবুজ রঙের পিভিসি লাঠি

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা নিজেদের ডিবি সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অপহরণ ও ডাকাতির পরিকল্পনা করছিল।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা নং–৪২, তারিখ–২২/০১/২০২৬ খ্রিঃ, দণ্ডবিধির ১৭০/১৭১/৩৯৯/৪০২ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category