• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

পঞ্চগড়ে বিএনপির প্রার্থীর ব্যানার অপসারণে প্রতিবাদ, নির্বাচন নিরপক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই

মওদুদ আহমেদ পঞ্চগড় প্রতিনিধি / ১৫৭ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

মওদুদ আহম্মেদ, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যার পর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টানানো পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের নির্বাচনী ব্যানার অপসারণ করা হয়। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি নেতাকর্মীরা। পরে তারা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং ব্যানার অপসারণের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচনী আচরণবিধির অজুহাতে একতরফাভাবে বিএনপির ব্যানার অপসারণ করা হচ্ছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে। তারা অবিলম্বে অপসারিত ব্যানার পুনঃস্থাপন এবং এ ধরনের পক্ষপাতমূলক কার্যক্রম বন্ধের দাবি জানান।
এ সময় নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মো. সার্জিস আলমের রঙিন ব্যানার ও প্রচারসামগ্রী নিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও সে বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ বিএনপি প্রার্থীর ব্যানার কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই অপসারণ করা হয়েছে বলে তারা দাবি করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পরে বিএনপি নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে এলাকা ত্যাগ করেন। এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category