• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়া

বিশেষ প্রতিনিধি / ২২৯ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি: কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

রোববার মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেন। এর আগে মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত মোবাশ্বের আলম ভূঁইয়া আন্দোলন-সংগ্রামের রাজনীতিতে পরিচিত মুখ। দলীয় সূত্র জানায়, বিএনপির বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তিনি একাধিকবার জেল-জুলুম, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক ভূমিকার কারণে নাঙ্গলকোট ও লালমাই এলাকায় তিনি একজন পরিচিত ও আলোচিত নেতা হিসেবে পরিচিত।

এদিকে, এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া। তবে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। আব্দুল গফুর ভূঁইয়ার দায়ের করা রিটের শুনানি সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ না হলে কুমিল্লা-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মোবাশ্বের আলম ভূঁইয়ার সম্ভাবনা জোরালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।

গত কয়েক দিনের নাটকীয় ঘটনাপ্রবাহের পর হাইকোর্টের রায়ে মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়ন ফিরে পাওয়ায় কুমিল্লা-১০ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category