চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফুর রহমান: জামালপুরের মেলান্দহের মির্জা আজম উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৯ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-মমিনুন্নেছা কলেজের অধ্যক্ষ প্রফেসর খায়রুল ইসলাম। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-এসএমসি’র আহবায়ক লুৎফর রহমান লিটন, জীবন বীমা কর্পোরেশনের ডিডি ওয়াদুদ আনছারী, খাসিমারা পুটিয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান সেলিম, মাহমুদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, আ: সামাদ চান মেম্বার, বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আ: করিম, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।
অনুষ্ঠানে বিজয়ী এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে শেক মকবুল হোসেন মোস্তাক মাস্টার রচিত সোহাগী নাটক মঞ্চস্থ হয়।