• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ভাগিনার জন্য রিকশা মার্কায় ভোট চাইলেন: আল্লামা মামুনুল হক

গাজীপুর শ্রীপুর প্রতিনিধি: কবির আকন্দ / ১৬৬ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

কবির আকন্দ,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি: গাজীপুর-৩ সংসদীয় আসনের ভোটারদের কাছে ভাগিনা মাওলানা এহসানুল হকের জন্য রিকশা প্রতীকে ভোট চাইলেন খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। তিনি গতকাল রবিবার (৮ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর ঐতিহাসিক রেলওয়ে পৌর মুক্তমঞ্চে রিকশা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষক শ্রমিক মজুর ব্যবসায়ী প্রবাসী কষ্ট করে দেশে টাকা পাঠায় আর দুর্নীতিবাজ রাজনীতিবিদরা চুরি করে সেই টাকা বিদেশে পাচার করে। ঘুষ, দুর্নীতি,চাঁদাবাজি, দখলবাজি বন্ধে এই নির্বাচনে আমরা ১১ভাই হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছি ১৮ কোটি মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

ভোটারদের উদ্দেশ্যে বলেন, নদী-নালা, খাল-বিল, থেকে শাপলা কলি হাতে তুলে দাঁড়িপাল্লা দিয়ে মাপ দিয়ে রিকশা দিয়ে সংসদে চলে যাবেন।

তিনি আরো বলেন ১২ই ফেব্রুয়ারি নির্বাচন দুর্নীতির বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে,চাঁদাবাজের বিরুদ্ধে, দখলবাজের বিরুদ্ধে, বিদেশি প্রভুদের গোলামীর বিরুদ্ধে ও জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের নির্বাচন । এই নির্বাচনে ১১দলীয় জোটের নিরঙ্কুশ বিজয় হবে বলে তিনি ভোটারদের আশ্বস্ত করেন।এ সময় তিনি জনভোটে ‘হ্যা’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

গাজীপুর জেলা খেলাফত মজলিসের আমির মাওলানা মাসুূুদুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সংসদ সদস্য প্রার্থী মাওলানা এহসানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের গাজীপুর জেলার সভাপতি অধ্যক্ষ ড.জাহাঙ্গীর আলম,শ্রীপুর উপজেলা আমির নুরুল ইসলাম, পৌর আমির জাহাঙ্গীর কবির, জাতীয় নাগরিক পার্টির গাজীপুর জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আবু রায়হান মিজবাহ, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার কৌশিক আহম্মেদ, জামাত নেতা মাওলানা আব্দুল কাদির, আবুল হোসেন সহ খিলাফত মজলিশ ও জামায়াতে ইসলামির বিভিন্ন নেতা কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category