• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

প্রচারণা শেষ মুহূর্তে রাঙামাটিতে উত্তাপ ছড়াল বিএনপির মিছিল

রাঙ্গামাটি প্রতিনিধি: মেহেদী হাসান / ১৯৮ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:প্রচারণার শেষ দিনে সোমবার রাঙামাটি-২৯৯ আসনে নির্বাচনী উত্তাপ চরমে পৌঁছেছে। বিশাল গণমিছিলের মাধ্যমে শক্তিশালী শোডাউন দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দিপেন দেওয়ান। জনসমুদ্রে পরিণত হওয়া এই মিছিল নির্বাচনী মাঠে বিএনপির অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।

৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় রাঙামাটি পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোট বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণ করেন। বাঙালি সম্প্রদায়ের পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক পাহাড়ি জনগোষ্ঠীর উপস্থিতি মিছিলে এক ভিন্ন মাত্রা যোগ করে।

ধানের শীষ প্রতীকের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকে সজ্জিত মিছিলটি আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। মিছিলের অগ্রভাগে থেকে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট দিপেন দেওয়ান হাত নেড়ে সাধারণ মানুষের শুভেচ্ছার জবাব দেন।

গণমিছিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মণি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভুট্টো, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল, মৎস্যজীবী দল ও ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি মিছিলকে আরও প্রাণবন্ত করে তোলে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিশাল গণমিছিল রাঙামাটি আসনে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। প্রচারণার শেষ দিনে এমন শক্তিশালী উপস্থিতি ভোটের মাঠে বিএনপিকে বাড়তি সুবিধা দেবে বলেই মনে করছেন অনেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category