• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সাতক্ষীরা-৩ আসনে সতন্ত্র প্রার্থী ডাক্তার শহিদুল আলমের ফুটবলের জনসভা জনসমুদ্রে পরিণত

সাতক্ষীরা প্রতিনিধি: শ্যামল কুমার বিশ্বাস / ১২১ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

শ্যামল কুমার বিশ্বাস সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা-৩ আসন কালিগঞ্জ আশাশুনি প্রায় লাখো মানুষের উপস্থিতিতে নজিরবিহীন জনসমুদ্রে পরিণত হয়েছে সাতক্ষীরা-৩ আসনের ফুটবলপ্রার্থী ডাঃ শহিদুল আলমের জনসভা।

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক শহিদুল আলমের সর্বশেষ জনসভা কালিগঞ্জের শহীদ সোহরাওয়ার্দী পার্কে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩ টা থেকে জনসভায় কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা লতিফুর রহমান বাবলুর সভাপতিত্বে ফুটবল প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করে আপনারা আমাকে অনেক ভালবাসেন। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে আপনাদের এ ঋণ পরিশোধ করার সুযোগ ও তৌফিক দান করেন।

আশাশুনি ও কালিগঞ্জের জনপদ আপনাদের ঘামে সিক্ত হয়েছে। তবুও আপনাদের দাবির প্রতি কর্ণপাত করা হয়নি। দলীয় মনোনয়নের দাবির সে সংগ্রামে মেহনতী মানুষ ছিল, মজলুম মানুষ ছিল যারা সকালে কাজ করে বিকেলে মিছিলে এসেছেন, অনেক ব্যবসায়ী একবেলা দোকান খোলা রেখে আরেক বেলা দোকান বন্ধ রেখেছেন। মায়েরা রোজা রেখেছেন, হিন্দু বোনেরা উপবাস করেছেন। মসজিদে দোয়া, মন্দিরে ও গীর্জায় প্রার্থনা হয়েছে- আপনাদের দাবি কেউ শোনেনি। একটি দল যদি মানুষের দল হয় তাহলে সে দল কিভাবে মানুষের মতামতকে উপেক্ষা করে সেই প্রশ্ন রেখে ডা. শহিদুল আলম বলেন, আজকে আমরা স্বতন্ত্র। স্বতন্ত্র মানে সবার। আমরা সত্যের পক্ষে। সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, সমতা ও ভাতৃত্ববোধ প্রতিষ্ঠা এবং সন্ত্রাস চাঁদাবাজি ও সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদানই আমাদের লক্ষ্য। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, তরুণদের চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিদ্যুতের চাহিদা পূরণ, মা বোনেরা যাতে ঘরে বাইরে দিনে রাতে নিরাপদ থাকে সে বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। অনেক দল অনেক ইশতেহার দিচ্ছে, আমার ইশতেহার হলো মেহনতী ও খেটে খাওয়া মানুষের কল্যাণ করা। আমরা পরষ্পর মিলেমিশে থাকবো। তিনি আরও বলেন, আমি সব ছেড়ে দিয়েছি আপনাদের কাছে থাকার জন্য। আপনারা যে ভালবাসা দেখাচ্ছেন তার ঋণ শোধ হবে না। আগামী ১২ তারিখ সবাই সকাল সাড়ে ৭ টায় ভোটকেন্দ্রে যাবেন ও নির্ভয়ে ভোট দিবেন। কোন হুমকির তথ্য পেলে আমি সাথে সাথে সেখানে পৌঁছে যাবো।
এরপর তিনি আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। অশ্রু সিক্ত নয়নে তিনি আর বক্তব্য বক্তব্য দিতে পারেননি। এত মানুষের উপস্থিতি ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে ওঠেন।

নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন। জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য রাজু আহমেদ জাকির ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় জনতার ঢল নামে। বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়েও পাশ্ববর্তী সড়কসমূহে বিপুল সংখ্যক মানুষকে অবস্থান নিতে দেখা যায়।

আশাশুনি উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সবুজ হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, ধলবাড়িয়া ইউপি মেম্বর আব্দুস সাত্তার, বিএনপি নেতা স্বদেশ কুমার মন্ডল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শেখ আলাউদ্দীন সোহেল, আলেকুজ্জামান টিপু, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি জুলি, কুশলিয়া ইউপির মেম্বার সিরাজুল ইসলাম, কুশলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী হুমায়ুন কবির ডাবলু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কুশলিয়া ইউপির সদস্য শেখ খাইরুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, রতনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দীন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ গাইন, মৌতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মিলন কুমার সরকার,আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হান্নান, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, কালিগঞ্জ উপজেলা মহিলা দলের সভানেত্রী মিসেস ডলি ইসলাম, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বুধহাটা ইউপি চেয়ারম্যান খায়রুল আহছান, দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক মেম্বার আনোয়ারুল ইসলাম আকুল, ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির ইঞ্জিনিয়ার আবুল কাশেম, অবসরপ্রাপ্ত সচিব আবু মাসুদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, জাতীয় মাইনোরিটি পার্টির সাধারণ সম্পাদক ও আসন্ন নির্বাচনে রকেট প্রতীকের প্রার্থী রুবেল গাইন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category