• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: এনামুল ইসলাম / ২০৪ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ এনামুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০টা ৩০ মিনিটে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের সার্বিক কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিতভাবে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

সভার শুরুতে জানুয়ারি/২০২৬ খ্রিষ্টাব্দ মাসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রমের সংক্ষিপ্ত পর্যালোচনা তুলে ধরা হয়।

শ্রেষ্ঠ অফিসারদের সম্মাননা প্রদানগত জানুয়ারি মাসে অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান, গুরুত্বপূর্ণ মামলা উদঘাটন, পেশাগত দক্ষতা ও সততার স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ অফিসারদের মাঝে ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার। এ সময় তিনি পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, জনসাধারণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় সাফল্য। জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।

সভায় উপস্থিত বিভিন্ন ইউনিটের অফিসার ও সদস্যরা তাদের কর্মপরিবেশ, দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা, কল্যাণমূলক সুবিধা এবং প্রাতিষ্ঠানিক উন্নয়ন সংক্রান্ত বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের বক্তব্য অত্যন্ত মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

তিনি জেলা পুলিশের সকল সদস্যকে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব পুলিশিং জোরদার করার নির্দেশ দেন। অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, বিট পুলিশিং কার্যক্রম শক্তিশালী করা এবং মাদক ও সাইবার অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মাসিক কল্যাণ সভা পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সমস্যা সমাধান এবং মনোবল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনের মাধ্যমে বাহিনীর সদস্যরা তাদের অভিজ্ঞতা ও মতামত সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরার সুযোগ পান, যা কর্মদক্ষতা ও দলগত সমন্বয় বৃদ্ধিতে সহায়ক।
সভায় কিশোরগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদার ও মানবিক পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category