• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মেলান্দহে এমপি বাবুলের মতবিনিময়

চীফ রিপোর্টার: আ.ন.ম.লুৎফর রহমান / ১০৬ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফুর রহমান: জামালপুরের মেলান্দহে নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল ২৩ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন-ইউএনও জান্নাতুল আরা। সভায় ইউএনও’র নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিরা প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুলকে ফুলেল তোড়া দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলহাজ হামিদুল হক বিএবিএড, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির, বাসদ নেতা আলমগীর আহমেদ শাহজাহান, জামাত নেতা মাও. শফিকুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের নেত্রী আখি, গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য লিটন প্রমুখ।

সভায় মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, কে আমাকে ভোট দিল, কে দিল না, সেটা আমার দেখার বিষয় নয়। আমি আপনাদের নির্বাচিত এমপি। এই পরিচয়ে এলাকার উন্নয়নের কাজ করতে চাই। আপনারা পাশে থাকলে আমার কাজে স্বচ্ছতা বজায় থাকবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। এরপর দেশ ও জাতীর মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়।

মতবিনিময় সভার আগে ৪ জন প্রতিবন্ধী ও পঙ্গুদের মাঝে বিনামুল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category