• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মোরেলগঞ্জে ডরপের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মোড়লগঞ্জ প্রতিনিধি: শেফালী আক্তার রাখি / ১২৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ এর সভাপতিত্বে,হেলভেটাস বাংলাদেশ এর সহযোগিতায়, ডেভলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূয়র (ডরপ) এর আয়োজনে ২৪ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা মিলনায়তনে অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ,সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম,হেলভেটাস এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ নাসির হোসেন,মৌতিথি আইচ,ডরপের উপজেলা প্রজেক্ট ম্যানেজার নুরেফা আরজু,মনিটরিং কো-অর্ডিনেটর মোঃ হুমায়ুন কবির।

ডেভলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূয়র (ডরপ)
এই অঞ্চলে নিরাপদ পানির সংকট কমাতে দীর্ঘদিন ধরে চ্যারিটি ওয়াটার এবং হেলভেটাসের সহযোগিতায় গ্রামীণ জনগোষ্ঠীর পানি সরবরাহের কাজ করে আসছে,জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় হাওর,নদীভাঙ্গন দুর্যোগপ্রবণ দুর্গম এলাকার মানুষদের স্বাস্থ্য,পানি,স্যানিটেশন ও হাইজিন সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি ২০১৮ সাল থেকে ডরপও কাজ করে যাচ্ছে। দরিদ্রদের ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সক্ষমতা বৃদ্ধির টেকসই উন্নয়ন কাঠামোর মডেল প্রণয়ন ও সম্প্রসারণে সহায়তা করা,এবং বিশেষ করে মা ও নারী-শিশু ও বঞ্চিতদের আর্থসামাজিক অবস্থার সময়োপযোগী পরিবর্তনের জন্য কাজ করছে।এছাড়াও সংস্থাটি কমিউনিটি এবং,শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক নিরাপদ পানির সংকট কমাতে কাজ করছে,স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্যও কার্যকরী পদক্ষেপ নিচ্ছে,যাতে করে বিদ্যালয় গুলিতে মেয়েদের উপস্থিতি বৃদ্ধি পায়।

উপজেলা কো-অর্ডিনেটর মোঃ সওকাত চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন,ওয়াশ বাজেট মনিটরিং ক্লাব,মা সংসদ,স্বাস্থ্য গ্রাম দলের সদস্যরা।আলোচনায় আরো অংশগ্রহণ করেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দসহ ডরপের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ শামিম হাসান,হিসাব রক্ষক মোঃ মনির হোসেন,সিডিও বোরহান উদ্দিন, রাজিয়া সুলতানা,অলোক কুমার দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category