• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ইরানের প্রতি হামলা বন্ধের আহ্বান আরব-ইসলামি দেশগুলোর

আন্তর্জাতিক ডেস্ক / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আরব ও ইসলামি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত এক বৈঠকে এ যৌথ বিবৃতি দেওয়া হয়। যা প্রকাশ করেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক এক্স পোস্টে।

বুধবার (১৮ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে কাতার, আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন। বিবৃতিতে বলা হয়, ইরান ইচ্ছাকৃতভাবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বিভিন্ন দেশে হামলা চালিয়েছে। এসব হামলায় বেসামরিক এলাকা, তেল স্থাপনা, বিমানবন্দর, পানি শোধনাগার, আবাসিক ভবন ও কূটনৈতিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্ত্রীরা বলেন, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রগুলোর আত্মরক্ষার অধিকার রয়েছে। তারা ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানান। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও মানবিক আইন মেনে চলার তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category