• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

গাবতলীতে মরহুম চালকদের পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেন এমপি মিল্টন

বগুড়া প্রতিনিধি: আমিনুল ইসলাম / ৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আমিনুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ বৃহস্পতিবার (১৯ মার্চ) বগুড়ার গাবতলীতে গাবতলী আটো, টেম্পু ও সিএনজি চালক কল্যাণ সমিতির উদ্যোগে মরহুম চালকদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লিয়াকত আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পবন সরকার এবং ৫নং ওয়ার্ড জাসাসের সভাপতি অলোক চৌধুরী।

এসময় আরও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক সাবলু আকন্দ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ পুটু, কোষাধ্যক্ষ আরিফুল ইসলামসহ সংগঠনের সদস্য জাহিদুল ইসলাম, আব্দুল খালেক বয়াতি, মিনাজুল ইসলাম, সাদিকুল, ভুট্টো, স্বপন, আমিনুল ইসলাম পিন্টু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা মরহুম চালকদের পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category