• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

সৌদির সঙ্গে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে ঈদ উদযাপন

স্টাফ রিপোর্টার / ১১০ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শেরপুর জেলার সাতটি গ্রামে আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
‎
শুক্রবার (২০ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে এসব গ্রামের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিটি জামাতে প্রায় ২০০ থেকে আড়াইশ মুসল্লি অংশগ্রহণ করেন। পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার আড়ালে থেকে নামাজ আদায় করেন, যা স্থানীয়ভাবে এক ভিন্নধর্মী চিত্র তৈরি করেছে।
‎
‎যেসব গ্রামে আগাম ঈদ উদযাপিত হয়েছে সেগুলো হলো–শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনি পাড়া, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়নখোলা এবং ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল।
‎
‎এলাকাবাসী জানান, গত কয়েক বছর ধরেই এসব এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা শুরু ও ঈদ উদযাপনের প্রচলন রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এ মতের অনুসারীর সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
‎
‎তারা আরও জানান, এই মতের অনুসারীরা স্থানীয়ভাবে চাঁদ দেখা না গেলেও সৌদি আরবের ঘোষণার ভিত্তিতে রোজা ও ঈদ পালন করে থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category