আ.ন.ম. লুৎফুর রহমান:ঈদে ঘুরতে যাওয়া মানুষের চাপে শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানা সন্মুখে বহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে পড়ে ৩ জন শিশু নিহত ও শতাধিক আহত হয়েছে।
জানা গেছে ঈদে ঘুরতে যাওয়া শতাধিক মানুষ ব্রহ্মপুত্র নদের ওপর স্থাপিত ড্রাম ব্রিজ ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এখন পর্যন্ত তিন শিশুর প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। সেই সাথে আরও দুই শিশু নিখোঁজ রয়েছ।
স্থানীয় সূত্র জানা যায়, ঈদ উপলক্ষে প্রতি বছর ওই ব্রিজে এবং আশপাশে মানুষের ব্যাপক সমাগম হওয়ায় এবারও ঈদের দিন বিকেলে সেখানে প্রচুর মানুষের সমাগম হয়। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। আজ অতিরিক্ত চাপের কারণে হঠাৎ ব্রিজটি ভেঙে পড়ে।
প্রশাসন ও ধমকল বাহিনীসহ নিখোঁজ ব্যাক্তিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।