• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি: এনামুল ইসলাম / ১৪০ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মো:এনামুল ইসলাম কিশোরগঞ্জ: র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে করিমগঞ্জ থানার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর কাজলাহাটি গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক বিক্রয়কালে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন— রকিব মিয়া ওরফে রকি (২৪) এবং দ্বীন ইসলাম (৩৮)। তারা উভয়েই কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।

অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে ১৫৬ (একশত ছাপ্পান্ন) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রয়ের নগদ ১১ হাজার ৯২০ টাকা এবং ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category