• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদককে অপসারণের দাবি

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ১২২ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুকে পদ থেকে অব্যাহতির দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) এ আবেদন জমা দেন স্থানীয় এক ব্যক্তি আনেয়ার হোসেন।

আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘ প্রায় ১৬-১৭ বছর ধরে একই ব্যক্তি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসায় মসজিদ কমিটির ভেতরে ও বাইরে অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগে বলা হয়, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হওয়ায় তিনি দীর্ঘদিন ধরে পদটি ধরে রেখেছেন এবং এতে অন্য যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিরা দায়িত্ব পালনে এগিয়ে আসতে পারছেন না।
এছাড়া তার বিরুদ্ধে মসজিদ, মাদ্রাসা ও সংশ্লিষ্ট মার্কেটের আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলেও আবেদনে দাবি করা হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
আবেদনকারী জেলা প্রশাসকের কাছে নিরপেক্ষ ও সৎ ব্যক্তিকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়ার পাশাপাশি বর্তমান সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য ৬ এ এপ্রিল রোজ সোমবার জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকায় ,*মসজিদের সাধারণ সম্পাদক আনুকে পদ থেকে অব্যাহতির আবেদন*শিরোনামে একটি এবংএকই তারিখে মুন্সিগঞ্জের স্থানীয় পত্রিকা মুন্সীগঞ্জের কাগজে *জেলা প্রশাসকের কাছে শহর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আনুর অব্যাহতি চেয়ে আবেদন*আরও একটি সংবাদ প্রকাশিত হয় ।

এ বিষয়ে আবেদনকারী মো. আনোয়ার হোসেন বলেন, “আমি আনোয়ার হোসেন আনুর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তদন্ত চাই। আমার মতে, অনেকেই চান না তিনি দীর্ঘদিন এই গুরুত্বপূর্ণ পদে বহাল থাকুন। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আবেদনকারী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category