কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, কিশোরগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে একটি সফল অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার এসআই (নি:) মামুন মিয়া। তার সঙ্গে থাকা সঙ্গীয় অফিসার ও ফোর্স কিশোরগঞ্জ মডেল থানার তারাপাশা সাকিন এলাকায় বিশেষ অভিযান চালায়।
এ সময় অভিযানিক দল ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।