• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঈশ্বরদীতে হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি: মোঃ বকুল হোসেন / ১৬৯ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

মোঃ বকুল হোসেন, ঈশ্বরদী,পাবনা প্রতিনিধি: পাবনা ঈশ্বরদীতে থেমে নেই মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসা। হাত বাড়ালেই মিলছে সব ধরনের মাদক, বাড়ছে অপরাধ।‌ প্রকাশ্যেই চলছে মাদক সেবন। মরণ নেশায় জড়িয়ে পড়ছে কিশোর-তরুণ ও বয়স্করা। ফলে প্রতিনিয়ত বাড়ছে নানান অপরাধের অপরাধ। এতে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ।

‎
‎এলাকাবাসী সূত্রে জানা যায়, পৌর এলাকায় প্রায় ৭ থেকে ৮ জন মাদকের বড় ডিলার রয়েছেন।
যারা বিভিন্ন মহল ম্যানেজ করে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছেন। যাদের মাধ্যমে বিভিন্ন স্থানে অর্ধশতাধিক স্পটে মাদক বিক্রি হচ্ছে।
‎
‎এর মধ্যে রয়েছে পৌর শহরের আমবাগান, সিএনজি স্ট্যান্ড, মাছ বাজার, ঠাকুর বাড়ির রোড, রেলগেট, কদমতলা মোড়, ফকিরের বটতলা, আকবরের মোড়, বকুলের মোড়, হাসপাতাল গেট, রেলওয়ে ডায়াবেটিকস হাসপাতালের পিছনে, ফাতে-মোহাম্মদপুর বেলতলা মোড়, ভলুর মোড়, রেলওয়ে নাজিমুদ্দিন স্কুলের পশ্চিমে এসব স্থানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মদ, ইয়াবা, হেরোইন, ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা।
‎
‎‎বিভিন্ন কৌশলে উপজেলায় ঢুকছে মাদক। এসব কাজে জড়িত বেশ কয়েকজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। যাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে। এর মধ্যে অনেকে আটক হলেও জামিনে বেরিয়ে পুনরায় মাদকের কারবার শুরু করছেন। মাঝেমধ্যে ছোট মাদক ব্যবসায়ীরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে থাকেন রাঘববোয়ালরা।
‎
‎এদিকে মাদকের টাকা জোগাড় করতে সেবনকারীরা জড়িয়ে পড়ছে চুরি, ডাকাতি ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে।
‎
‎স্থানীয়রা বলেন, হঠাৎ করে নানা ধরনের মাদক এলাকায় ছেয়ে গেছে। পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে কঠোর ব্যবস্থা না নিলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে।
‎
‎‎ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুল ইসলাম বলেন, মাদকের বিষয়ে ছাড় নেই। মাদকের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। মাদক কারবারি যেই হোক না কেন তাঁকে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category