• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

বছর ঘুরে আবারও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ চলে এসেছে

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি: মোঃ বকুল হোসেন / ১২৪ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

মোঃ বকুল হোসেন, ঈশ্বরদী,পাবনা প্রতিনিধি: বছর ঘুরে আবারও বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ চলে এসেছে দোরগোড়ায়। বাংলা নববর্ষকে বরণ করতে ইতোমধ্যেই সারা দেশে মত ঈশ্বরদীতেও শুরু হয়েছে নানা আয়োজন ও প্রস্তুতি।

ঈশ্বরদীর স্থানে বসছে বৈশাখী মেলা, আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহ্যবাহী পোশাক, পান্তা-ইলিশ আর লোকজ সংস্কৃতির রঙে মুখর হয়ে উঠবে পুরো দিনটি।

নতুন বছরের প্রথম দিন উদযাপনে ঈশ্বরদীর বিভিন্ন স্থান পরিণত হয় আনন্দ-উৎসবের কেন্দ্রস্থলে। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে এসব জায়গায় ভিড় করেন হাজারো মানুষ। চলুন জেনে নেওয়া যাক পহেলা বৈশাখে ঈশ্বরদীর জনপ্রিয় কিছু ঘোরার স্থান-

বৈশাখী মেলা:
এবার ঈশ্বরদীতে উদ্যোগক্তা প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একদিনব্যাপী উদ্যোগক্তা মেলা। পহেলা বৈশাখে শহরের পোস্ট অফিস মোড়ে অবস্থিত আর আর পি সেন্টারের ১২ তলায় বসবে এই মেলা। বিভিন্ন ধরনের দেশীয় পণ্য ও স্টলের সমাহার থাকবে এখানে।

পাকশী হার্ডিঞ্জ ব্রিজ:
ঐতিহ্য আর ইতিহাসে ঘেরা এই স্থানটি বৈশাখে ঘোরার জন্য অন্যতম আকর্ষণ। এখানে একসাথে দেখা মেলে হার্ডিঞ্জ ব্রিজ, লালন শাহ সেতু এবং পদ্মার মনোরম দৃশ্য। উৎসবের দিনে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে এখানে।

সাঁড়াঘাট:
পদ্মা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা সাঁড়াঘাট প্রকৃতিপ্রেমীদের জন্য দারুণ জায়গা। পরিবার নিয়ে ঘুরতে আসা, আড্ডা দেওয়া কিংবা ছবি তোলার জন্য উপযুক্ত জায়গা।

পাকশী রিসোর্ট:
প্রাকৃতিক পরিবেশে সাজানো এই রিসোর্টে রয়েছে বিভিন্ন রাইড ও বসে সময় কাটানোর সুন্দর ব্যবস্থা। পরিবার-পরিজন ও প্রিজন নিয়ে সময় কাটনোর উপযুক্ত স্থান এটি।

স্বপ্নদ্বীপ রিসোর্ট:
ঈশ্বরদীর অন্যতম আধুনিক ও দৃষ্টিনন্দন রিসোর্ট এটি। এখানে রয়েছে সুইমিং পুল, রেস্টুরেন্ট, রাইডসহ নানা সুবিধা যা আপনার বৈশাখের দিনটিকে করে তুলতে পারে আরও বিশেষ।

প্যারিস রোড:
ঈশ্বরদীর মুলাডুলিতে অবস্থিত এই রাস্তা বিভিন্ন উৎসবে আলাদা আকর্ষণ তৈরি করে। রাস্তার দুই পাশের সবুজ গাছ আর প্রাকৃতিক সৌন্দর্যে নিজেকে ফ্রেমবন্দি করার একটি উপযুক্ত স্থান তাই এখানে থাকে দর্শনার্থীদের ভিড়।

এছাড়াও ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category