• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র সহ আটক – ৪

ঈশ্বরদী পাবনা প্রতিনিধি: মোঃ বকুল হোসেন / ১১৬ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোঃ বকুল হোসেন,ঈশ্বরদী,পাবনা প্রতিনিধি: পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–১০।

‎গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তারা সবাই পাবনা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র‍্যাব।
‎
‎রবিবার ভোররাতে র‍্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প ও সিপিএসসি লালবাগ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল, র‍্যাব-১২ এর সহযোগিতায় পাবনা সদর উপজেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
‎
‎একইদিন বিকালে র‍্যাব-১০ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এসব তথ্য নিশ্চিত করেন।
‎
‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক ও অস্ত্র কেনাবেচার তথ্য পেয়ে রাত প্রায় ৩টার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভলবার এবং ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে আটক করা হয়।
‎
‎র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই ও অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে সংস্থাটি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অভিযান আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উল্লেখ করা হয়।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category