• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

মুগদায় হত্যা চেষ্টা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার, র‌্যাব-১০ এর অভিযান

নিজস্ব প্রতিবেদক / ১০৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা এলাকায় সংঘটিত হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় দুই প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসবাদ, হত্যা, হত্যা চেষ্টা, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।

সূত্র জানায়, রাজধানীর মুগদা থানাধীন উত্তর মুগদা এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (৪৬) এর সঙ্গে মোঃ খোকন (৫৫) ও মোঃ মাসুদ রানা (৩৫)সহ অন্যান্যদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে আসামিরা সংঘবদ্ধ হয়ে আনোয়ার হোসেনের স্ত্রী ও সন্তানদের এলোপাতাড়ি মারধর করে।
এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর আওতাধীন মুগদা থানায় অভিযোগ দায়ের করেন। পরে মামলা নং-২৫, তারিখ ২৩/০৪/২০২৬ খ্রিস্টাব্দে পেনাল কোড ১৮৬০ এর ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ ধারায় মামলা রুজু করা হয়।

এরই ধারাবাহিকতায় ২৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মুগদা ঝিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামি মোঃ খোকন ও মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category