রাজু আহমেদ,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান। ক্লাবের সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীন সঞ্চালনায় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য মোঃ আহমেদ আলী (বাঁচা), মোঃ ফারুক হোসেন, মোঃ নুরুল আমিন পলাশ, মোঃ আওছাফুর রহমান এবং মোঃ জিনারুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বক্তারা প্রেসক্লাবের সাংগঠনিক অগ্রগতি, সদস্যদের পেশাগত মানোন্নয়ন এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। একইসঙ্গে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয় এবং তা নিয়ে আলোচনা শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে প্রকাশ ঘোষ বিধান বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও তথ্যনির্ভর সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল সদস্যকে দায়িত্বশীলতার সাথে সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং সাংবাদিকতার নৈতিক মান বজায় রেখে দেশ ও জনকল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ক্লাবের ঐক্য, পেশাগত শৃঙ্খলা এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপরও জোর দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে প্রেসক্লাবের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।
সভা শেষে সংগঠনের অগ্রযাত্রা আরও বেগবান করার লক্ষ্যে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সবাই আশাবাদ ব্যক্ত করেন।