• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

রাজশাহীর দুর্গাপুরে দাউদকান্দি সরকারি কলেজে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মোছাঃ আলেয়া খাতুন সাময়িক বরখাস্ত

রাজশাহী প্রতিনিধি / ১১৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউদকান্দি সরকারি কলেজে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে অভিযুক্ত কর্মচারী মোছাঃ আলেয়া খাতুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের পরিচালকের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২৩ আগস্ট ২০২৩ তারিখে কলেজটিতে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্তাধীন থাকায় এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অভিযুক্ত মোছাঃ আলেয়া খাতুনকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। পাশাপাশি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা রক্ষা ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অফিস আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রশাসনের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category