• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

গরিবের বিজিএফ চাল লুকিয়ে রাখার অভিযোগ, করিমগঞ্জে বিএনপি নেতাকে জরিমানা অনাদায়ে কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি / ৫৬৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের বোর্ডবাজার এলাকায় পরিত্যক্ত একটি দোকানঘর থেকে ৯ বস্তা সরকারি বিজিএফের চাল উদ্ধার এবং আত্মসাতের অভিযোগে নোয়াবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মানিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলা প্রশাসন বোর্ডবাজার এলাকার একটি পরিত্যক্ত দোকানে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে মজুদ রাখা ৯ বস্তা সরকারি বিজিএফের চাল উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অসহায় ও দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত এই চাল আত্মসাতের উদ্দেশ্যে গোপনে মজুদ করে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা এবং করিমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলামিন কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সাইফুল ইসলাম মানিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন আরও জানায়, বিজিএফের চাল মজুদ ও আত্মসাতের ঘটনায় কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে সংশ্লিষ্টদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্ধারকৃত ৯ বস্তা বিজিএফের চাল করিমগঞ্জ উপজেলা পরিষদ এতিমখানা হাফেজিয়া মাদরাসায় এতিম শিশুদের খাবারের জন্য প্রদান করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি ত্রাণ ও গরিব মানুষের অধিকার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা আত্মসাতের ঘটনা বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category