• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

চ্যানেল আর সম্পাদকের জিডি, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ আলমের বিরুদ্ধে মানহানি ও হুমকির

নিজস্ব প্রতিবেদক / ৩০৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাঙামাটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানহানিকর প্রচারণা, অপপ্রচার ও পরোক্ষ হুমকির অভিযোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অনলাইন সংবাদমাধ্যম চ্যানেল আর-এর সম্পাদক মোঃ রবিউল আউয়াল।

জিডিতে তিনি অভিযোগ করেন, সম্প্রতি তার পরিচালিত সংবাদমাধ্যমে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলমকে নিয়ে একটি অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর থেকে খোরশেদ আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ধারাবাহিকভাবে সম্পাদক রবিউল আউয়ালের বিরুদ্ধে মানহানিকর, কুরুচিপূর্ণ ও উসকানিমূলক পোস্ট করে আসছেন।

জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন পোস্টে ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহননের চেষ্টা, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা এবং পেশাগত সুনাম ক্ষুণ্ন করার মতো বক্তব্য দিয়েছেন। এছাড়া একাধিক পোস্টে এমন ভাষা ব্যবহার করা হয়েছে, যা অভিযোগকারীর মতে ভয়ভীতি প্রদর্শন এবং পরোক্ষ হুমকির শামিল।

অভিযোগে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক এসব পোস্টের কারণে তিনি মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, ভবিষ্যতে তার বিরুদ্ধে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
জিডিতে অভিযুক্তের একটি ফেসবুক আইডির লিংক এবং একাধিক পোস্টের স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারী মোহাম্মদ রবিউল আউয়াল বলেন, “আমি একজন সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালন করেছি। একটি অভিযোগভিত্তিক সংবাদ প্রকাশের জেরে আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মানহানিকর ও হুমকিমূলক পোস্ট করা হচ্ছে। আমি বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং আইনগত প্রতিকার চাই।”
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত খোরশেদ আলমের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

রাঙামাটি কোতোয়ালি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করা হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category