• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: কৃষকলীগ নেতা হারুন চৌধুরী গ্রেফতার

রাঙ্গামাটি প্রতিনিধি / ৩২৫ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে বিশেষ অভিযান পরিচালনা করে লংগদু উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুন চৌধুরীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

সোমবার (১১ আগস্ট ২০২৬) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মোঃ হারুন চৌধুরী (৬৫), পিতা—মৃত রহিম দাদ চৌধুরী, মাতা—মৃত মোহছেনা খাতুন। তিনি রাঙ্গামাটির লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের ২নং ওয়ার্ডের মুসলিম ব্লক এলাকার বাসিন্দা। তিনি লংগদু উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, হারুন চৌধুরী লংগদু থানার মামলা নং-০৪, তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০২৫-এর এজাহারভুক্ত পলাতক আসামি। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩/৩২৫/৩৮০/৪৩৬/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে বিধি মোতাবেক তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category