• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কারা মহাপরিদর্শক পদ থেকে প্রত্যাহার, সেনাবাহিনীতে প্রত্যাবর্তন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোতাহের হোসেনের

নিজস্ব প্রতিবেদক / ২৭৩ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদে প্রেষণে থাকা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি-কে প্রেষণ থেকে প্রত্যাবর্তন করে তার চাকরি সংরক্ষিত বিভাগে ন্যস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটির তারিখ ১৯ আগস্ট ২০২৬।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) ওই কর্মকর্তাকে বদলিপূর্বক তার নামের পাশে বর্ণিত বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সংরক্ষিত বিভাগে ন্যস্ত করা হলো।

প্রজ্ঞাপনের তালিকায় ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি-এর বর্তমান কর্মস্থল হিসেবে কারা মহাপরিদর্শক, কারা অধিদপ্তর উল্লেখ করা হয়েছে। তার পরিবর্তিত পদ ও কর্মস্থল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী এবং ন্যস্তকৃত বিভাগ হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগ উল্লেখ রয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের স্বাক্ষরে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেনকে কারা মহাপরিদর্শক পদ থেকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category