• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঈশ্বরদীতে আওয়ামী লীগের গুপ্ত মিছিলের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ৯৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

​মোঃ বকুল হোসেন, ঈশ্বরদী(পাবনা): পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং তথাকথিত গুপ্ত মিছিলের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ঈশ্বরদী পৌর যুবদল।

​ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর নির্দেশনায় এবং ঈশ্বরদী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক জাকির হোসেন জুয়েলের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের রেলগেট সংলগ্ন খায়রুজ্জামান বাবু বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ঈশ্বরদী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও চাঁদআলীর মোড় প্রদক্ষিণ করে রেলওয়ে ১ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

​পথসভায় বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গোপনে ঝটিকা মিছিল ও দেশবিরোধী চক্রান্তের মাধ্যমে রাজপথে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ঈশ্বরদীর মাটিতে কোনো চিহ্নিত সন্ত্রাসী বা নৈরাজ্য সৃষ্টিকারীকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি ব্যক্ত করেন যুবদল নেতারা।

​বিক্ষোভ মিছিল ও পথসভায় ঈশ্বরদী পৌর যুবদল এবং ঈশ্বরদী উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category