• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঈশ্বরদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: পাকশীতে পিস্তল ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ১৩৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ বকুল হোসেন ​ঈশ্বরদী, পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে বিশেষ মাদক ও অস্ত্রবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা এবং ১টি পিস্তলসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫শে সেপ্টেম্বর গভীর রাতে ঈশ্বরদী থানা ও পাকশী পুলিশ ফাঁড়ির যৌথ উদ্যোগে এই সফল অভিযান পরিচালিত হয়।
​
১। মোঃ তানজিরুল ইসলাম (৩০) – পিতা: মোঃ নাজমুল ইসলাম, সাং: পাকশী বাবু পাড়া, ঈশ্বরদী, পাবনা।
২। মোঃ সজীব (২৮) – পিতা: আবুল কাশেম, সাং: পাকশী স্কুল পাড়া, ঈশ্বরদী, পাবনা।
​উদ্ধারকৃত আলামত: ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট
​১টি পিস্তল
​
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। গত ২৫শে সেপ্টেম্বর রাত ১টার দিকে পাকশী বাজার পাড়া এলাকায় প্রথম অভিযানটি চালানো হয়। সেখান থেকেই অস্ত্র ও মাদকসহ আসামিদের আটক করা হয়।

​পরবর্তীতে, পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জনাব মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এবং এসআই শরীফুল ইসলাম, এএসআই মোঃ হাফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের অংশগ্রহণে রাত আনুমানিক ৩ ঘটিকার সময় পাকশী বাবু পাড়া এলাকায় ১নং আসামি মোঃ তানজিরুল ইসলামের বাসায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

​এ বিষয়ে ঈশ্বরদী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category