• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

আসন্ন পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৬: চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের প্রথম পছন্দ মো. জাহিদুল ইসলাম পাতা

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ১৬৭ Time View
Update : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ বকুল হোসেন​ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলার গুরুত্বপূর্ণ পাকশী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে স্থানীয় রাজনীতি। খেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সর্বস্তরের সাধারণ মানুষ এখন মুখ খুলছেন এবং তাদের আগামীর প্রত্যাশার কথা প্রকাশ করছেন।

​স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত স্বৈরাচারী সরকারের আমলে পাকশীবাসীর বাকস্বাধীনতা পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছিল। চলেছে একতরফা বিচার ও দমনপীড়ন। এমনকি সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও অনুদান থেকেও বঞ্চিত হয়েছেন। ইউনিয়নবাসীর একটাই স্পষ্ট বার্তা—তারা অতিতের মতো এমন কোনো বৈষম্যমূলক ও জনবিচ্ছিন্ন প্রতিনিধি আর দেখতে চান না।
​
পাকশী ইউনিয়নবাসীর দীর্ঘদিনের বঞ্চনা ও অধিকার আদায়ের লড়াইয়ে বর্তমান জনমত জরিপে সাধারণ মানুষ আগামী দিনে চেয়ারম্যান হিসেবে মো. জাহিদুল ইসলাম পাতা-কে দেখতে চান।
​স্থানীয়রা জানান, মো. জাহিদুল ইসলাম পাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়ার আদর্শে গড়া রাজপথের এক পরীক্ষিত সৈনিক। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি বহু মিথ্যা মামলার শিকার হয়েছেন এবং দীর্ঘকাল কারাবাস করেছেন। স্বৈরাচারী সরকারের নানামুখী নিপীড়ন ও নির্যাতন সত্ত্বেও তিনি কখনো দলের আদর্শ থেকে পিছপা হননি, বরং রাজপথে থেকে সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে গেছেন।

​পাকশী ইউনিয়নের সাধারণ মানুষের প্রত্যাশা, দুঃসময়ে জনগণের পাশে থাকা ত্যাগী ও পরীক্ষিত এই নেতা আগামী নির্বাচনে বিজয়ী হলে এলাকায় সুশাসন, ন্যায়বিচার এবং প্রকৃত জনসেবা নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category