তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে থেকে বিভিন্ন সুখ-দুঃখের সময়ে পাশে থাকার চেষ্টা করে আসছেন বলে জানান। বিশেষ করে শ্রমজীবী ও অসহায় মানুষের প্রতি তাঁর সহানুভূতি ও সহমর্মিতার কথা তুলে ধরেন তিনি।
মোছাঃ জাহানারা খাতুন বলেন, “জীবনে চলার পথে শ্রমজীবী মানুষসহ এলাকার সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। গত পাঁচ বছর সুখে-দুঃখে আপনাদের সঙ্গে ছিলাম। মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে।”
তিনি আরও বলেন, এলাকার মানুষের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা শোনা এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করাই তাঁর অন্যতম লক্ষ্য। আগামী দিনেও সুযোগ পেলে গদাইপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে মোছাঃ জাহানারা খাতুন ইতোমধ্যে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি সকলের কাছে তাঁর জন্য দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী দিনেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।