• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

সাদ্দাম হোসেন সাজ্জাদ টেকনাফ কক্সবাজার প্রতিনিধি / ৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সাদ্দাম হোসেন সাজ্জাদ: কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প থেকে অপহৃত এক রোহিঙ্গা তরুণীকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ক্যাম্পের সি-ব্লকের পাঁচ টাংকির মোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তরুণীর নাম জামালিদা (১৮)। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা। তার বাবা ওসমান গনী ও মা উম্মে কুলসুম।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর দুপুরে জামালিদা নিজ বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। দীর্ঘ সময়েও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা তাকে অপহরণ করা হয়েছে বলে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে অবহিত করেন।

এরপর ১৬ এপিবিএনের অধীন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের এসআই (নিঃ) নাঈমের নেতৃত্বে একটি বিশেষ টিম জামালিদাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি-ব্লকের পাঁচ টাংকির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের কাছ থেকে জামালিদাকে উদ্ধার করা হয়।

পরে তাকে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে জামালিদাকে ক্যাম্প কমিটি ও তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category