• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নালিতাবাড়িতে বিভিন্ন কার্যক্রম উদ্বোধন করলেন এমপি ফাহিম চৌধুরী

আমিরুল ইসলাম শেরপুর প্রতিনিধি / ১১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে নিলামপট্টি সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর লক্ষ্যে আইসোফ্লোরেন চেম্বার উদ্বোধন, বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী।

দিনের শুরুতে নালিতাবাড়ী পৌরসভার উদ্যোগে নিলামপট্টি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার চালুর লক্ষ্যে আইসোফ্লোরেন চেম্বার উদ্বোধন করেন তিনি।

এ সময় পৌরসভার আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য। পরে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সারোয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান,
উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া ম্যাক্সিম,
শ্রমিক দলের সভাপতি হুমায়ুন কবিরসহ উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category