• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

নওগাঁয় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কৃষক নিহত ৪ সদস্য আহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি / ১০৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগার ধামইরহাট উপজেলায় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের পরিবারের আরও চার সদস্য।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ধামইরহাট থানার ওসি মো. মিন্টু রহমান। নিহত আবুল কাশেম (৪২) ওই গ্রামের প্রয়াত রাজ মাহমুদ মণ্ডলের ছেলে।

আহতরা হলেন- আবুল কাশেমের বড় ভাই মুক্তার আলী, ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী। তারা জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্বজনরা জানান, বিকালে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির (৩৫) জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে আবুল কাশেমের পরিবারের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারিতে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় আবুল কাশেমকে চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উভয়পক্ষের মধ্যে আগে থেকেই জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল বলে জানান এলাকাবাসীরা।

ওসি মিন্টু রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category