চিপ রিপোর্টার আ.ন.ম. লুৎফর রহমান: জামালপুরের মেলান্দহে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক মিটিং ২৮ অক্টোবর দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। মোস্তাফিজুর রহমান বাবুল এমপি এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন-ইউএনও জিন্নাতুল আরা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আহসান হাবিব,অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, মুক্তিসংসদের কমান্ডার হামিদুল হক বিএবিএড, নাংলা ইউপি চেয়ারম্যান আলহাজ কিসমত পাশা, বনিক সমিতির সভাপতি আনোয়ারুল কবির তালুকদার, পৌর বিএনপি’র সভাপতি এড. মনোয়ার হোসেন হাওলাদা, পল্লী বিদ্যুদের ডিজিএম মমিনুর রহমান বিশ্বাস, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল, এনটিভির সাংবাদিক সাকিব আল হাসান নাহিদ প্রমুখ।