• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

ঈশ্বরদীতে ইয়াবা-গাঁজাসহ মাদক কারবারি আটক, ৩ মাদকসেবীর কারাদণ্ড

মোঃ বকুল হোসেন পাবনা প্রতিনিধি / ৫১ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মোঃ বকুল হোসেন ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী ও এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় আটক মাদক কারবারির কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও নগদ ৩৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত তিন মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঈশ্বরদী উপজেলার জয়নগর গ্রামে ডিএনসির ঈশ্বরদী ‘খ’ সার্কেলের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন জয়নগর গ্রামের আব্দুল মজিদের ছেলে মেহেদি হাসান (২৭), আকরামের ছেলে সুমন (১৯) ও আব্দুস সামাদের ছেলে মাসুদ রানা (২৯)।

এদিকে, একই গ্রামের মৃত রবিউল সরদারের ছেলে মো. শান্ত হোসেনকে (২৮) মাদক কারবারের অভিযোগে আটক করা হয়। তাঁর কাছ থেকে ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিন মাদকসেবীকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আব্দুর রহিম জানান, মাদক কারবারি মো. শান্ত হোসেনের বিরুদ্ধে অধিদপ্তরের উপপরিদর্শক মো. শের আলম বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category