• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

মোঃ ইবনে আব্দুল্লাহ শাহজাহান কিশোরগঞ্জ প্রতিনিধি / ৪২ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ইবনে আব্দুল্লাহ শাজাহান কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতামূলক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) কিশোরগঞ্জ সদর থানাধীন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে ট্রাফিক আইন মেনে চলা, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি কিশোরগ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে থাকা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের মধ্যে সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আইন মেনে চলার মানসিকতা গড়ে তুলতে হবে। সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধের মাধ্যমে কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানের অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ সড়ক, অপরাধমুক্ত সমাজ, বাল্যবিবাহ ও ইভটিজিংমুক্ত পরিবেশ এবং সবুজ বাংলাদেশ গড়তে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সচেতনতাই পারে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category