• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে করিমগঞ্জে শুরু নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জের ভাটি লালপুর গ্রামবাসীর উপর পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুলেন্দ শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। / ৩৩৯ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাটি লালপুর গ্রামবাসীর উপর কতিপয় পুলিশ সদস্য কর্তৃক উদ্দেশ্যমূলক হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভোক্তভোগীরা।

আজ সোমবার দুপুরে সর্বস্থরের এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ মুরুব্বি আব্বাস আলী, জয়নাল হাজারী, আব্দুল হাসেম, রহিমা খাতুনসহ আরো অনেকে।

এ সময় বক্তারা বলেন, সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করতে জামালগঞ্জ থানার কিছু পুলিশ সদস্য ভাটি লালপুর গ্রামে আসে। তবে তার অনেক আগেই গ্রেফতারের ভয়ে আসামী অন্যত্রে পালিয়ে যায়। পরবর্তীতে আসামীকে ধরতে না পেরে পুলিশ সদস্যরা গ্রামের নীরিহ মানুষকে হয়রানি করতে শুরু করে। নিরপরাধ দু’জনকে গ্রেফতার করে নিয়ে যায়। আমরা পুরো গ্রামের নারী-পুরুষ এখন পুলিশের গ্রেফতার আতঙ্কে আছি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা চাই নিরপরাধ কেউ যাতে বিনা কারনে হয়রানির শিকার না হয়। সেই সাথে কতিপয় পুলিশ সদস্যদের হয়রানির হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category