• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Headline
করিমগঞ্জে নকল ভূষি উৎপাদন, তিন প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান শার্শার গোগা সীমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে-৪৮৬ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার কিশোরগঞ্জে ট্রাফিক সচেতনতা, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান সীমান্তে শান্তি-শৃংখলা ও স্থিতিশীলতা রক্ষায় দুই দেশের বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় যুব দিবস উপলক্ষে করিমগঞ্জ উপজেলা প্রশাসনের চারাগাছ বিতরণ ও রোপণ

দীঘিনালায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি / ২০০ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

কাওসার হোসেন মামুন খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত স্যাম্পল ওষুধ রাখার দায়ে ছয় ফার্মেসিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার বোয়ালখালী নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।অভিযানকালে ছয়টি ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪১ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের জন্য নির্ধারিত ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়।

অভিযান শেষে ইউএনও ইনামুল হাছান সাংবাদিকদের বলেন, “মানুষের স্বাস্থ্য নিয়ে অসাধু উপায়ে ব্যবসা করার সুযোগ নেই। প্রাথমিকভাবে ফার্মেসি মালিকদের সতর্ক করা হয়েছে। জনসচেতনতা তৈরির জন্যই এ অভিযান পরিচালিত হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”অভিযানে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তনজিম চাকমা ও দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) প্রাণোতোষ বণিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category