চীফ রিপোর্টার: কেরানীগঞ্জের মাটি মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার আরেক নাম রেজাউল কবির পল। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থেকে তিনি হয়ে উঠেছেন সত্যিকারের জননেতা। দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের প্রতিটি কর্মকাণ্ডে তার নিরলস অবদান আজ সবার মুখে মুখে।
রেজাউল কবির পল শুধুমাত্র একজন রাজনৈতিক কর্মী নন, তিনি মাটি মানুষের সেবক। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে চলেছেন। বিশেষ করে কেরানীগঞ্জের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয়।
স্থানীয়রা জানান, রেজাউল কবির পল সবসময় জনগণের পাশে থাকেন। যে কোনো বিপদ-আপদ বা প্রাকৃতিক দুর্যোগে তিনি স্বেচ্ছায় এগিয়ে আসেন। তার সহজ-সরল ব্যবহার, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে সাধারণ মানুষের কাছে আপনজন করে তুলেছে।
রেজাউল কবির পল বলেন, বর্তমান সময়ে মানুষ রাজনীতি বুঝে জানে এমনকি কেরানীগঞ্জসহ বাংলাদেশের প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি গ্রামের ফ্যাসিবাদ স্বৈরাচারী আওয়ামী লীগের দুঃশাসন কবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বাংলাদেশের প্রতিটি জনগণ নতুন আঙ্গিকে সরকার গঠন করতে চায় এবার জনগণ তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সুষ্ঠুভাবে সৎ নির্ভীক দেশ পরিচালনার জন্য তাদের যোগ্য নেতৃত্ব ব্যক্তিকেই রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
কেরানীগঞ্জের মাটি মানুষ বিশ্বাস করে, রেজাউল কবির পল যদি সুযোগ পান তবে তিনি এ এলাকার অবহেলিত জনগণের ভাগ্যোন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই কেরানীগঞ্জবাসীর কাছে তিনি শুধু একজন নেতা নন, বরং একজন আস্থার প্রতীক ও জনসেবার বাতিঘর।